২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৪ আগস্ট ২০২৫; ভিন রাজ্যে কাজ করতে গেলে পরিচয় শ্রমিকরা যদি বাংলা ভাষায় কথা বলছিলেন তখন বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল। এমনকি বাংলাদেশে পুশব্যাক করার মতো ঘটনাও ঘটছিল।

এ তো ছিল এক রকম,কিন্তু গতকাল আমরা দেখলাম বঙ্গভবনে পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। আর এই নিয়ে এবার গর্জে উঠছে বাঙালি শিল্পীরা।

রকস্টার রুপম ইসলাম তিনি ওই চিঠিটি পুনরায় পোস্ট করে লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’

Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










