২৬ নয়, একদিন আগেই মুক্তি পাচ্ছে ‘রঘু ডাকাত’

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ সেপ্টেম্বর, ২০২৫ ; ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করলেন সুপারস্টার দেব। তাঁর এই ফিল্মি জার্নি নিয়ে উদযাপন হল শুক্রবার ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে।

আর সেই মঞ্চেই দেবকে কুড়ি বছরের পথচলার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিশেষ বার্তায় মুখ্যমন্ত্রী দেবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেব, তুমি সিনেমাজগতে কুড়ি বছরে পদার্পণ করছ। এটা অত্যন্ত সুসংবাদ আমাদের কাছে।

সিনেমাজগতে তুমি নেতৃত্ব দাও। এবং নায়কের ভূমিকায় অভিনয় করেছ বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময়ে।

কাজেই, তোমার এই সিনেমাজগতে কুড়ি বছরের পথচলার যে সম্মান তোমাকে জানান হবে তাতে আমার খুবই ভালো লাগছে। তুমি খুবই ভালো অভিনেতা ও ভালো একজন মানুষ।

কাজেই আমাদের শুভ কামনা থাকবে। আমার পুজোর কর্মসূচি শুরু হওয়ায় থাকা সম্ভব হচ্ছে না তবে মানসিকভাবে আমি তোমার সঙ্গে আছি।

অনেক ভালো হোক। অনেক বড় হও।”একইসঙ্গে এদিন ঘোষিত হয় ২৬ সেপ্টেম্বর নয়, বরং একদিন আগেই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে দেবের ‘রঘু ডাকাত’।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें