বলিউডের বাদশা শাহরুখ খান বরাবরই নিজের সিনেমা নিয়ে স্পষ্টবাদী। তবে সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারে, তিনি প্রকাশ্যে জানিয়েছেন— Swades ছবিতে তাঁর অভিনয়ের জন্য তাঁর National Award প্রাপ্য ছিল।

ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে এই কথোপকথনের সময় শাহরুখ বলেন, ‘‘এটা এমন একটি চরিত্র ছিল যেখানে আমি অভিনয় করিনি, বরং চরিত্রটি আমাকে নিজের করে নিয়েছিল।

’’ পাশে থাকা পরিচালক কুনাল কোহলিকেও এই বক্তব্যে সম্মতি দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হচ্ছে এই ভিডিও। অনেকেই বলছেন, সত্যিই Swades-এ SRK একেবারে অন্যরকম ছিলেন, সেইরকম পারফরম্যান্স আজও চোখে লেগে থাকে।










