১০০ কোটির চিটফান্ড কেলেঙ্কারি! খড়দহ থেকে পালিয়ে হুগলিতে ধরা পড়ল ৩ অভিযুক্ত, রহড়া থানায় বিক্ষোভের ঢেউ!

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

প্রকাশ: ৭ আগস্ট ২০২৫ | ডেস্ক: 24GhontaLive: বড় রিটার্নের টোপ দিয়ে বাজার থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়েছিল খড়দহ পাতুলিয়া পঞ্চায়েত এলাকার চার যুবক—রূপম পাল, বিজন পাল, সুজন পাল ও উত্তম পাল। বহু মানুষকে আমানতের নামে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালিয়েছিল তারা।

Kesari Light House

প্রথমে ধরা পড়ে রূপম, এরপর গোপন সূত্রে হুগলি থেকে বাকি তিনজনকেও গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। মোবাইল নম্বর ট্র্যাক করেই এই সাফল্য। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই রহড়া থানার সামনে ভিড় জমায় শতাধিক আমানতকারী। চলে ঘেরাও, স্লোগান এবং ক্ষোভ উগরে দেন সকলেই।

বিক্ষোভকারীদের দাবি—দ্রুত টাকাগুলি ফেরত দিতে হবে এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে। একজন আমানতকারী শুভাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা দিয়েছিলাম। ৫-৭ বছর ধরে টাকা রেখেছি। আজ শুনলাম ওরা ধরা পড়েছে, পুলিশ বলছে লিখিতভাবে আবেদন করতে।”

পুলিশ জানিয়েছে, আইনি পথে টাকা উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চিটফান্ডের এই বড়সড় কেলেঙ্কারির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহ এবং রহড়া জুড়ে।

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें