প্রশিক্ষণ নিতে এসে সিঙ্গুরের নার্সিংহোম থেকে উদ্ধার নার্সিং ছাত্রীর দেহ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ সিঙ্গুর/ নিজস্ব সংবাদদাতা/ ১৪ই আগস্ট, ২০২৫ ; মাত্র তিন দিন আগে সিঙ্গুরের নার্সিংহোমে নার্স হিসেবে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের তরুণী।

বুধবার রাতে সেই নার্সিংহোম থেকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দীপালি জানা নামে বছর ২৪ – এর নার্সের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রবল উত্তেজনা ছড়ালো হুগলির সিঙ্গুরে।

পথ অবরোধ করেন পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, দীপালিকে খুন করা হয়েছে।

নন্দীগ্রামের তরুণীর সিঙ্গুরে মর্মান্তিক পরিণতি, বিচার চেয়ে পথে বাবা-মা।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মেয়ে দীপালি হুগলির সিঙ্গুরের একটি নার্সিংহোমে তিন দিন আগে নার্স হিসেবে যোগ দেন।

তরুণীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ সিঙ্গুরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মেয়ে দীপালি বেঙ্গালুরুর একটি কলেজ থেকে নার্সিং ট্রেনিং নেন। হুগলির সিঙ্গুর বোড়াই তেমাথা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোম রয়েছে।

সেখানেই তিন দিন আগে কাজে যোগ দিয়েছিলেন। এক বন্ধুর সূত্র ধরে কাজের খবর পেয়েছিলেন তিনি।

সূত্রের খবর, বুধবার রাতে নার্সিংহোমের চার তলার একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ভোরেই নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসেন বাড়ির লোকেরা।

শ্রীরামপুর-চণ্ডীতলা যাওয়ার রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁর আত্মীয়স্বজন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें