সপ্তাহ জুড়ে চলবে গভীর নিম্নচাপের তাণ্ডব

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২০ আগস্ট, ২০২৫ ; গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাব রাজ্যের সমস্ত জেলায়। আগামী রবিবার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবারে কলকাতা সহ প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা বাতাস।

বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু। বৃহস্পতিবার ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি।

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি।

রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें