২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ই সেপ্টেম্বর, ২০২৫ ; ভারত-রাশিয়াকে চিনের কাছে হারিয়েছে আমেরিকা— এমন মন্তব্য করে নতুন বিতর্ক ছড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যাল-এ মোদী, পুতিন ও শি জিনপিংয়ের ছবি পোস্ট করে ট্রাম্প লেখেন, “মনে হচ্ছে ভারত-রাশিয়াকে চিনের কাছে হারিয়ে ফেললাম। আশা করি ওদের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক।”

মার্কিন শুল্কবৃদ্ধি সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড তেল কেনা চালিয়ে যাচ্ছে।

এতে ভারতের পাশে দাঁড়িয়েছে চিন ও রাশিয়া।

সম্প্রতি তিয়ানজিনে SCO সামিটে মোদী, পুতিন ও শি-র বৈঠক নিয়েও আলোচনায় সরব বিশ্বমহল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










