প্রকাশ তারিখ: 6/09/2025 | Desk: স্পোর্টস ডেস্ক: মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ শুরু হতে চলেছে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তিনি গেয়েছেন টুর্নামেন্টের অফিসিয়াল অ্যান্থেম ‘Bring It Home’।

বিশ্বকাপের টিকিটের দাম এবার রেকর্ড কম—মাত্র ₹১০০ থেকে শুরু। ICC জানিয়েছে, এই ফ্যান-ফার্স্ট প্রাইসিংয়ের মাধ্যমে তারা স্টেডিয়াম ভরাতে চায় এবং মহিলা ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে চায়।

Google Pay ব্যবহারকারীরা পাচ্ছেন এক্সক্লুসিভ প্রি-সেল অ্যাক্সেস। দ্বিতীয় ধাপে ৯ সেপ্টেম্বর থেকে সাধারণ বিক্রি শুরু হবে।










