হঠাৎ স্বর্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘণ্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ; ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। এবার স্বর্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে ভক্তদের কাছ থেকে অনুদান চাইতে শুরু করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

তাঁর রাজনৈতিক গ্রুপ Never Surrender–এর তরফে পাঠানো একটি ফান্ডরেইজার ইমেলে ট্রাম্প লিখেছেন, “আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করতে চাই।

গত বছর আমার প্রাণ প্রায় চলে যাচ্ছিল, যখন একটি গুলি আমার গায়ে লাগে। আমি বিশ্বাস করি, ভগবান আমাকে বিশেষ কারণে পাঠিয়েছেন— আমেরিকাকে আবার মহান করে তুলতে।”

ওই ইমেলে ট্রাম্প আরও দাবি করেন, এই উদ্দেশ্যে তিনি একটি ২৪ ঘণ্টার তহবিল সংগ্রহ অভিযান চালু করেছেন এবং প্রত্যেক সমর্থকের কাছে মাত্র ১৫ ডলার করে চেয়েছেন। তাঁর মতে, এর ফলে রেকর্ড তৈরি হবে।

ট্রাম্পের মন্তব্যে ধর্মীয় ও রাজনৈতিক— দুই রকম বার্তাই ধরা পড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এক মাস আগেও তিনি প্রকাশ্যে বলেছিলেন, “আমি স্বর্গে যেতে চাই, কিন্তু শুনি আমি নাকি ভালো কাজ করিনি।”

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें