প্রকাশ তারিখ: 8/09/2025 | Desk: 24ঘন্টালাইভ: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে একজন জঙ্গি নিহত হয়েছে এবং তিনজন সেনা আহত হয়েছেন।

সেনা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। প্রায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

আহত সেনাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। নিহত জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি, তবে তার সঙ্গে পাকিস্তানিজঙ্গি সংগঠনের যোগ থাকার সম্ভাবনা রয়েছে।

এই ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখতে সেনা ও পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে।










