প্রকাশ তারিখ: 11/09/2025 | Desk: 24ঘন্টালাইভ : সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করছেন—ফোনে Aadhaar বা PAN কার্ডের ছবি সংরক্ষণ করা বিপজ্জনক হতে পারে। কারণ, হ্যাকাররা সহজেই এই তথ্য ব্যবহার করে KYC জালিয়াতি, ফেক লোন, বা সিম ক্লোনিং করতে পারে।

বিশেষ করে WhatsApp, Google Drive বা Gallery-তে এই ধরনের ডকুমেন্ট রাখা হলে তা অনিরাপদ হয়ে পড়ে। অনেক সময় ফোন হারিয়ে গেলে বা ক্লাউড হ্যাক হলে এই তথ্য চুরি হয়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ: Aadhaar বা PAN-এর ছবি ফোনে না রাখুন। প্রয়োজন হলে DigiLocker বা mAadhaar অ্যাপ ব্যবহার করুন।

ফোনে Strong Password ও 2FA চালু রাখুন। অজানা লিঙ্ক বা অ্যাপ থেকে দূরে থাকুন।

এই সতর্কতা মানলে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এবং সাইবার জালিয়াতির ঝুঁকি কমবে।










