প্রকাশ তারিখ: 14/09/2025 | Desk: 24ঘন্টালাইভ : দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পশ্চিমবঙ্গের অর্থনীতির এক বিশাল চালক। ব্রিটিশ কাউন্সিলের গবেষণা বলছে, দুর্গাপুজো রাজ্যের GDP-র ২.৫% অবদান রাখে এবং এর মাধ্যমে প্রায় ৪০,০০০ কোটি টাকার লেনদেন হয়।

কোথায় কোথায় টাকা ঘোরে? জামাকাপড়, ইলেকট্রনিক্স, রেস্তোরাঁ, বার প্যান্ডেল শিল্প, কুমোরটুলি, ঢাকি, ইলেকট্রিশিয়ান হোটেল, ট্যুরিজম, পরিবহণ

পুজোর সময় প্রায় ৩ লক্ষ অস্থায়ী কর্মসংস্থান তৈরি হয়। গ্রামীণ শিল্পী ও শ্রমিকদের জন্য এটি সারা বছরের রোজগারের উৎস।

২০২১ সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর কলকাতার দুর্গাপুজো আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ফলে বিদেশি পর্যটক, স্পনসরশিপ ও মিডিয়া কভারেজ বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, “দুর্গাপুজো এখন আর শুধু উৎসব নয়, এটি সাংস্কৃতিক অর্থনীতির শক্তিশালী ভিত্তি।”










