প্রকাশ তারিখ: 18/09/2025 | Desk: 24ঘন্টালাইভ : চন্দ্রযান হোক বা মঙ্গলযান—ISRO-র প্রতিটি সফল মিশনের নেপথ্যে রয়েছে আমেদাবাদের ‘সাংভি অ্যারোস্পেস’ নামক একটি সংস্থা। এই সংস্থার তৈরি রেডিয়েশন-প্রতিরোধী, আল্ট্রা-হাই ভ্যাকুয়াম তার ছাড়া কোনও রকেট উড়তে পারে না।

বিশেষত্ব: মাইনাস ৬৫°C থেকে ২৬৫°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে ৮,০০০ ভোল্ট পর্যন্ত চাপ নিতে সক্ষম মানুষের চুলের মতো সরু, কিন্তু অত্যন্ত শক্তিশালী

১৯৯৩ সাল থেকে ISRO-র সঙ্গে যুক্ত এই সংস্থা এখন ₹৫০ কোটি টার্নওভার-এর মালিক। তাদের ব্যবসার ৫০% ISRO থেকে, বাকি ৫০% প্রতিরক্ষা খাত থেকে আসে।

তেজস, সুখোই, সেনা হেলিকপ্টার-এও এই সংস্থার তার ব্যবহৃত হয়। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির পর দেশীয় প্রযুক্তির উপর নির্ভরতা বেড়েছে, এবং এই সংস্থার মতো উদ্যোগই আত্মনির্ভর মহাকাশ প্রযুক্তির ভিত গড়ে তুলছে।










