দীর্ঘ টালবাহানার পর এশিয়া কাপে খেলতে নামে পাকিস্তান

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ ; নাটকের চরম সীমা পার করে অবশেষে খেলতে নামে পাকিস্তান।

চলছে এশিয়া কাপ। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন সলমন আলি আঘারা।

কিন্তু সারা বিকেল ধরে পরতে পরতে নাটকের পর অবশেষে মাঠে এসে পৌঁছয় পাক দল। একঘণ্টা দেরিতে টস হয়।

টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় পাকিস্তানকে। ভারত পাক ম্যাচে , হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন শাহিন আফ্রিদিরা।

ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি।

আর তারপরেই ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান। তবে নিজেদের কথা নিজেরাই রাখতে পারেনা পাকিস্তান।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें