প্রকাশ তারিখ: 19/09/2025 | Desk: 24ঘন্টালাইভ : SEBI জানিয়েছে, আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টে উত্থাপিত অভিযোগে কোনো গুরুতর অনিয়ম পাওয়া যায়নি। এই ঘোষণার পর আদানি গ্রুপের শেয়ার বাজারে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৩ সালে হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার কারসাজি, অফশোর কোম্পানি ও অস্বচ্ছ লেনদেন-এর অভিযোগ ওঠে। SEBI দীর্ঘ তদন্ত শেষে জানায়: অফশোর কোম্পানিগুলোর লেনদেন বৈধ

শেয়ার হোল্ডিং ও রিপোর্টিং নিয়ম মেনে হয়েছে কোনো Insider Trading বা Market Manipulation হয়নি আদানি গ্রুপের প্রতিক্রিয়া: “আমরা সবসময় নিয়ম মেনে চলেছি”

“এই রিপোর্ট আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল, এখন সত্য প্রকাশ পেয়েছে”বিশ্লেষকরা বলছেন, “এই ক্লিনচিট আদানি গ্রুপের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে, এবং শেয়ার মূল্য বাড়তে পারে।
”
এই ঘটনা আবারও প্রমাণ করে, তথ্য যাচাই ছাড়া অভিযোগে বাজারে অস্থিরতা তৈরি হয়।










