২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ; এটাই ছিল তাদের ‘মাস্ট উইন’ ম্যাচ। আর সেই ম্যাচে হেরে যাওয়ায় এশিয়া কাপে এবারের মতো শেষ হল আফগানিস্তানের অভিযান।

শ্রীলঙ্কা আগেই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল। তাদের লক্ষ্য ছিল স্রেফ হারের ব্যবধান যে বড় না হয়ে যায়। তা তো হলই না।

বরং চমৎকার জয় পেল তারা। হেলায় হারিয়ে দিল ‘কাবুলিওয়ালার দেশ’কে।

পাশাপাশি, শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে চলে গেল বাংলাদেশ।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










