২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ; সাধারণ থেকে খ্যাতনামী— সকলেই তাঁর গানের অনুরাগী। এটাই জ়ুবিন গার্গ। শুক্রবার আচমকা নক্ষত্রপতন।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করতে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন গানের দুনিয়ার তারকা গায়ক। তাঁকে হারিয়ে বিমূঢ় সঙ্গীতমহল।

শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সন্ধ্যায় তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শোকবার্তায় লেখেন, “আপনার গান আমাদের জীবনপথে পাথেয়, আমাদের শক্তি। আপনি ছন্দে বিশ্রাম নিন।”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










