২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ; রবিবার দেশে ফেরার কথা থাকলেও শুক্রবারই না ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গর্গ।

প্রখ্যাত সঙ্গীত শিল্পীর আকস্মিক প্রয়াণে যেমন শোকস্তব্ধ তার অনুরাগীরা তেমনই স্বামীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী পেশায় ফ্যাশন ডিজাইনার গরিমা।

স্বামীর মৃত্যুর আসল কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি। এই বিষয়ে বলতে গিয়ে জুবিনের স্ত্রী গরিমা জানান, স্কুবা ডাইভিং নয়। তার স্বামী মৃগি রোগে আক্রান্ত।

শুক্রবার জুবিনের সঙ্গে স্কুবা ডাইভিং করছিল তার আরও দুই বন্ধু সিদ্ধার্থ ও শঙ্কর। সকলেই তীরে ফিরে এলেও ফের সমুদ্রে নামেন জুবিন।

তারপরই অচৈতন্য হয়ে পড়ে জলে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো যায়নি জুবিনকে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










