মানবিক উদ্যোগ গ্রহণ করল হালিশহর বলাকা শিশু মহল

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ রাজীব গুপ্তা / হালিশহর/ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ; সারা বছরই সমাজের প্রতিটা মানুষের জন্য বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে হালিশহরের বলাকা শিশু মহল।

প্রতি বছরের ন্যায় এই বছরেও আজ মহাসপ্তমীর শুভক্ষনে তারা হালিশহরের বিভিন্ন জায়গায় , বৃদ্ধাশ্রমে পৌঁছে গিয়েছিলেন।

সঙ্গে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, তৃণমূল নেতা পাপন ঘোষ, হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায় ও বলাকা শিশু মহল ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এদিন বৃদ্ধ, অসহায় দুঃস্থ মানুষ, পথ শিশুদের জন্য মধ্যাহ্নভোজনের পাশাপাশি আরো বেশ কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন পৌর প্রধান ও ক্লাব সদস্যরা।

হালিশহর বলাকা শিশু মহলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অসংখ্য মানুষ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें