পানীয়তে আর লেখা যাবে না ‘ORS’! FSSAI-এর নতুন নির্দেশ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

প্রকাশ তারিখ: 30/10/2025 | Desk: 24ঘন্টালাইভ : FSSAI (Food Safety and Standards Authority of India) এবার পানীয় পণ্যে ‘ORS’ শব্দ ব্যবহার নিষিদ্ধ করেছে।

কারণ, অনেক কোম্পানি সাধারণ পানীয় বা ফ্লেভারড ড্রিঙ্কে ORS লেখা ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করছিল। অথচ ORS (Oral Rehydration Solution) একটি নির্দিষ্ট চিকিৎসা উপাদান, যার গঠন ও মাত্রা WHO দ্বারা নির্ধারিত।

FSSAI জানিয়েছে, “যে কোনও পানীয়তে ORS শব্দ ব্যবহার করতে হলে তা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে।” এই নির্দেশের ফলে বাজারে থাকা অনেক পণ্যের লেবেল পরিবর্তন করতে হবে।

 বিশেষজ্ঞরা বলছেন, “এটি গ্রাহক সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তাই এবার থেকে ORS কিনতে গেলে লেবেল দেখে বুঝে কিনুন, নয়তো প্রতারিত হওয়ার সম্ভাবনা।

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें