এনকাউন্টারে ধৃত মুম্বাইয়ের অপহরণকারী

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ অক্টোবর, ২০২৫ ; বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের একটি স্টুডিয়োয় এক যুবকের ১৭ জন শিশুকে পণবন্দি করার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

বহুক্ষণের চেষ্টায় সব শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককেও তবে আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।

ডেপুটি পুলিশ কমিশনার দত্ত নালাওয়াড়ে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ধৃতের কাছ থেকে একটি এয়ার গান, কিছু রাসায়নিক উদ্ধার করা হয়েছে। ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়।

এদিন সেই প্রশিক্ষণ চলাকালীন ওই ব্যক্তি ঢুকে পড়েন। ১৭টি শিশুকে পণবন্দি করেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতেই পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহিত আর্য এবং তিনি ওই স্টুডিয়োতেই কাজ করতেন। একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে তাঁর।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें