কাঁচরাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ফোরম্যান কলোনিতে ৬ দিনের শিশু পুত্রকে বিক্রির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩ নভেম্বর, ২০২৫ ; কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনিতে ৬ দিনের শিশু পুত্রকে বিক্রির অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।

নিতাই রায় কাঁচরাপাড়া বাসিন্দা পেশার ভ্যান চালক, এলাকার লোকের অভিযোগ, তিনজন মহিলা নিতাই রায় – এর বাড়িতে আসেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে যান।

এরপরেই বাচ্চাটিকে নিয়ে তার মা ও বেরিয়ে যান। এই ঘটনায় প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় ততক্ষণাৎ তারা বীজপুর থানায় খবর দেয়।

পাড়ার লোকের অভিযোগ, এই দম্পতি আগে একটা বাচ্চা বিক্রি করেছে এবং সেই টাকা দিয়ে টোটো কিনেছে এবং কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিল তখন, এর থেকেই লোভের জন্ম হয়।

স্থানীয়রা দেখলে প্রথমে শিশুটির বাবা বলেন, তিনি তার সন্তানকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন।

পরে, চাপে পড়ে তিনি স্বীকার করতে বাধ্য হন যে তিনি তার পুত্র সন্তানকে বিক্রি করতে যাচ্ছিলেন। এর পাশাপাশি তখন তিনি আরও স্বীকার করেন যে আগের বাচ্চাটিকে তিনি এমনি দিয়ে দিয়েছিলেন কোন পয়সা নেননি।

কাঁকিনাড়ায় ডাক্তার দেখাতে গিয়ে সাক্ষাৎ হওয়া ৩ জন অজ্ঞাত পরিচয়ের মহিলার কাছে এক লক্ষ টাকা দামের একটি টোটোর বিনিময়ে শিশুপুএকে বেঁচে দিতে চেষ্টা করেছিলেন বলে জানান শিশুটির বাবা নিতাই রায়।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें