প্রকাশ তারিখ: 04/11/2025 | Desk: 24ঘন্টালাইভ : বাড়িতে টমেটো কেচাপ বানাতে চাইলে এই রেসিপি একবার ট্রাই করেই দেখুন। প্রথমে ৫–৬টি পাকা টমেটো ধুয়ে কুচি করে নিন।

কড়াইয়ে অলিভ অয়েল দিয়ে রসুন, পেঁয়াজ কষান, তারপর টমেটো যোগ করুন। এরপর নুন, চিনি, ভিনেগার, গোলমরিচ, চিলি ফ্লেক্স ও অরিগানো দিয়ে ১৫ মিনিট কষান।

মিশ্রণ ঘন হয়ে গেলে ব্লেন্ড করে ছেঁকে নিন। চাইলে সংরক্ষণের জন্য ভ্যাকুয়াম বোতলে ভরে ফ্রিজে রাখুন।

এই কেচাপ শুধু স্বাদ নয়, এটি রং ও ঘ্রাণেও রেস্টুরেন্টের মতো। যারা প্রিজারভেটিভ এড়িয়ে চলেন, তাদের জন্য এটি সুস্থ ও নিরাপদ বিকল্প।










