মাসে ৪ লক্ষ কি যথেষ্ট নয়? হাসিনের খোরপোশ মামলায় শামিকে স্বস্তি দিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ নভেম্বর, ২০২৫ ; খোরপোশ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন মহম্মদ শামি।

বর্তমানে আদালতের নির্দেশে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৪ লক্ষ টাকা দেন তারকা পেসার। কিন্তু সেই অঙ্কটা বাড়াতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন।

সেই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, মাসে ৪ লক্ষ টাকা মানে কি যথেষ্ট নয়? চলতি বছর জুন মাসেই কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, মহম্মদ শামিকে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দিতে হবে।

প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment