Dharmendra: ‘বাবা ভাল আছেন,’ মৃত্যুর খবর ভুয়ো! ক্ষোভ উগরে জানালেন এষা দেওল

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ / নিজস্ব সংবাদদাতা/ ১১ নভেম্বর, ২০২৫ ; ‘ভুয়ো খবর ছড়াচ্ছে। বাবা ভাল আছেন, সুস্থতার দিকে।’ ধর্মেন্দ্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মেয়ে এষার।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর মিথ্যা, স্পষ্ট করলেন তিনি। মঙ্গলবার সকাল হতেই খবর ছড়ায় প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র।

১০ তারিখ অর্থাৎ সোমবার থেকে ভেন্টিলেশনে রয়েছেন। ভোরে সানি দেওলের টিম থেকে জানানো হয়, অভিনেতা পর্যবেক্ষণে রয়েছেন।

সেক্ষেত্রেও ভুয়ে খবর না ছড়ানোর আবেদন করেন তাঁরা। তবে, বেলা গড়াতেই জাতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে সংবাদ সংস্থা, সকলের শিরোনামেই মৃত্যুর খবর ছড়াতে শুরু করে।

অনেকে এনিয়ে শোকপ্রকাশ করে বার্তাও দেন, যা পরে মুছে ফেলা হয়। ঠিক এই সময়ই এষা দেওল জানান, এসব খবর ভুয়ো।

ক্ষোভ উগরে দেন সকলের ওপর। সোশ্যল মিডিয়ায় লেখেন, ‘বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল, সুস্থতার পথে। আমাদের পরিবারকে দয়া করে একটু ব্যক্তি একা থাকতে দিন, সময় দিন। বাবার সুস্থতা কামনায় যাঁরা প্রার্থনা করছেন, তাঁদের ধন্যবাদ।’

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें