২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৬ নভেম্বর, ২০২৫ ; কাজের চাপে বা ঘুম কাটাতে অনেকেই দিনে একাধিকবার কফির আশ্রয় নেন। তবে কতটা কফি নিরাপদ? কতটা বেশি হলে হার্টের ওপর চাপ বাড়তে পারে— তা নিয়েই সতর্কবার্তা দিলেন চিকিৎসকরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কার্ডিওলজিস্টদের মতে, সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ২ থেকে ৩ কাপ কফি সাধারণত নিরাপদ। এর বেশি কফি খেলেই শরীরে ক্যাফেইনের মাত্রা বেড়ে গিয়ে বাড়তে পারে হৃদ্রোগের আশঙ্কা।

বিশেষজ্ঞদের দাবি, দিনে অতিরিক্ত কফি— বিশেষত ৪ থেকে ৫ কাপের বেশি— খেলে দেখা দিতে পারে অনিয়মিত হৃদস্পন্দন, রক্তচাপ বৃদ্ধি, বুক ধড়ফড়, অস্থিরতা ও ঘুমের সমস্যার মতো উপসর্গ।

যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ বা হার্টের অসুখ রয়েছে, তাদের ক্ষেত্রে সামান্য বেশি কফিও ঝুঁকি বাড়াতে পারে।

গর্ভবতী মহিলাদের জন্য দিনে এক কাপের বেশি কফি নয়— এমনটাই পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের বক্তব্য, পরিমিত কফি যেমন অনেক সময় উপকারী, অতিরিক্ত কফি ততটাই বিপজ্জনক।

তাই দিনের শুরুতে বা কাজের ফাঁকে কফির কাপ হাতে নিলেও, মাত্রার ওপর নজর রাখা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










