ফ্যাটি লিভারের চিকিৎসায় কালমেঘ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ নভেম্বর, ২০২৫ ; ফ্যাটি লিভারের চিকিৎসায় ভেষজ উদ্ভিদ কালমেঘের কার্যকারিতা যাচাইয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

গত ১৮ জানুয়ারি এই ক্লিনিক্যাল ট্রায়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। উপাচার্য জানান, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন উদ্ভাবনী গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

হেপাটাইটিস বি নিরাময়ে ব্যবহৃত ‘ন্যাসভ্যাক’ ওষুধের উন্নয়ন নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে যেন অর্থ কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য বাজেটে গবেষণার অর্থ চারগুণ বৃদ্ধি করেছে সরকার।

বিশেষজ্ঞরা মনে করছেন, কালমেঘের ভেষজ গুণ ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

ওপার বাংলার হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, দেশে আয়ুর্বেদ ও হাকিমি চিকিৎসা ক্রমেই গুরুত্ব হারাচ্ছে।

তবে এসব ভেষজ চিকিৎসার ওপর নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ট্রায়াল হলে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment