শিল্প, সম্মান ও সৃজনশীলতার উৎসবে আপনাকে আমন্ত্রণ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

প্রকাশ তারিখ: 01/12/2025 | Desk: 24ঘন্টালাইভ  : আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে চিত্র প্রদর্শনী, যার আয়োজন করেছে ক্রিয়েটিভ আর্ট এন্ড ক্র্যাফট ফাউন্ডেশন।

এই তিনদিনব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে ফুটে উঠবে তাঁদের ভাবনা, দক্ষতা ও শিল্পচেতনা। এরপর ৩০শে ডিসেম্বর শ্যামনগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রীদের কৃতিত্বকে সম্মানিত করা হবে এবং সাংস্কৃতিক শিল্পীদেরও বিশেষভাবে সংবর্ধনা জানানো হবে।

এই দিনটিতে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। আপনার উপস্থিতি এই শিল্পোৎসবকে আরও আলোকিত ও সার্থক করে তুলবে—আমরা আন্তরিকভাবে আপনার অংশগ্রহণ কামনা করি। 

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें