২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১ ডিসেম্বর, ২০২৫ ; প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে স্মরণ করতে বৃহস্পতিবার মুম্বইয়ের এক নামী হোটেলে আয়োজন করা হয়েছিল স্মরণসভার। বলিউডের বিশিষ্ট তারকারা যেমন উপস্থিত ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহরও।

কিন্তু স্মরণসভায় পৌঁছে অনাকাঙ্ক্ষিত সমালোচনার মুখে পড়লেন তিনি। করণ জোহরকে অনুষ্ঠানে ঢোকার সময় গাড়ির ভিতর ফোনে কথা বলতে দেখা যায়, আর সেই সময়ই তিনি হাসছিলেন—এমনটাই ধরা পড়ে ক্যামেরায়।

সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিরূপ প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ করণকে ‘জোকার’ বলে কটাক্ষ করেন, আবার কেউ প্রশ্ন তোলেন—“স্মরণসভায় এসে হাসি কেন?” কেউ কেউ তাঁকে নির্দয় ও নির্লজ্জ বলতেও ছাড়েননি।

তবে সমালোচনার ঝড় উঠলেও করণ জোহর এ নিয়ে কোনও মন্তব্য করেননি। স্মরণসভায় হাজির থাকলেও তাঁর এই সংক্ষিপ্ত মুহূর্তের হাসিই নেটমাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










