অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া, টানা সাতদিন শীতের আমেজে রাজ্য

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ / নিজস্ব সংবাদদাতা/ ১১ ডিসেম্বর, ২০২৫ ; উত্তুরে হাওয়ার প্রবাহ জোরালো হওয়ায় ধীরে ধীরে কমছে দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সাতদিন বঙ্গে বজায় থাকবে শীতের আমেজ। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের নিচে নেমেছে।

উত্তর ও দক্ষিণ—দু’ বঙ্গে মিলেই ঠান্ডা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কম রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা

৫১ থেকে ৯১ শতাংশের মধ্যে ওঠানামা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষত পশ্চিমের অংশে, শীতের দাপট আরও বেশি।

আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালের দিকে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, তবে বেলা বাড়লে কেটে যাবে। উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें