মাত্র ১০০ টাকায় টিকিট! শুরু হল বিক্রি

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ ডিসেম্বর, ২০২৫ ; ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আইসিসি।

ইতিহাসে অন্যতম কম দামে টিকিট বিক্রি করে আরও বেশি দর্শককে মাঠে টানাই এ বার মূল লক্ষ্য।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে মোট ২০টি দল খেলবে এবং ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে ৫৫টি ম্যাচ।

উদ্বোধনী দিনেই থাকছে তিনটি হাইভোল্টেজ ম্যাচ— পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং মুম্বইয়ে ভারত বনাম যুক্তরাষ্ট্র।

প্রথম ধাপে দুই মিলিয়নেরও বেশি টিকিট বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। ভারতীয় ভক্তদের জন্য টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা, আর শ্রীলঙ্কায় স্থানীয় মুদ্রায় ১০০০ রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯২ টাকা)।

এ বার মোট আটটি ভেন্যু—ভারতে পাঁচটি এবং শ্রীলঙ্কায় তিনটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ।

আইসিসির দাবি, রেকর্ডসংখ্যক দর্শক যাতে মাঠে গিয়ে বিশ্বমানের ক্রিকেট উপভোগ করতে পারেন, তাই টিকিটের দাম রাখা হয়েছে সর্বনিম্ন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें