২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৮ ডিসেম্বর, ২০২৫; পুড়ে ছাই নিউটাউনের ঘুনি বস্তি। আজকে সকালেও বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে। সেই আগুন নেভানোর জন্য আজ সকাল থেকে দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করছে।

গতকাল দমকলের ২০ থেকে ২৫টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় লাগাতার প্রয়াসে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আগুন নিভলেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। এবং কিছুটা কুলিং ডাউন প্রসেসের জন্য আজকে সকালে দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করছে।

স্থানীয়রা যেমনটা বলছে গতকাল সন্ধ্যা ৬:৩০ টা নাগাদ এখানে আগুন লাগে।

এখানে অনেক অস্থায়ী ঝুপড়ি ছিল এবং শুষ্ক আবহাওয়া হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আজকের সকালের ছবিটা হল যতদূর দেখা যাবে কালো ধোঁয়া।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










