কল্যাণীতে প্রেসের গাড়িতে মদ্যপ অবস্থায় দেখা গেল এক ব্যক্তিকে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ কল্যাণী/ ২৩ ডিসেম্বর, ২০২৫; সাতসকালে এক অশোভন দৃশ্য ধরা পড়লো কল্যাণীর এইমস-এ। একটি লাল রঙের চারচাকা গাড়িতে মদ্যপ বেহুঁশ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।

গাড়িতে প্রেস স্টিকার লাগানো থাকায় মানুষের কৌতূহল বাড়ে। পরবর্তী সময়ে জানা যায়, ওই বেহুঁশ যুবকের নাম সঞ্জয় আচার্য।

বাড়ি হালিশহর নতুন বাজার এলাকায়। তাঁর গাড়ি থেকে জলের বোতলে মিশ্রিত মদও মিলেছে।

এঘটনায় নিন্দার ঝড় উঠেছে কল্যাণীর সংবাদকর্মী মহলে। ওই যুবককে ফোন করা হলে তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

পাশাপাশি জানান, তিনি টাইমস অফ ইন্ডিয়া ও পিটিআই-এর ফটোগ্রাফার। যা নিয়ে যথেষ্টই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें