২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ ডিসেম্বর, ২০২৫; ৩৩ বছরের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে ইতি টানার ঘোষণা করলেন থালাপতি বিজয়।

মালয়েশিয়ায় আসন্ন ছবি ‘জননায়ক’-এর গানের প্রচার অনুষ্ঠানের মঞ্চ থেকেই আবেগঘন বিদায় জানালেন তামিল সুপারস্টার।

আগেই ‘তামিলাগা ভেত্রি কাঝাগম’ দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার কার্যত স্পষ্ট করে দিলেন—সিনেদুনিয়া

কে আলবিদা জানিয়ে সম্পূর্ণভাবে রাজনীতির পথেই হাঁটতে চলেছেন বিজয়। অনুষ্ঠানে হাজার হাজার অনুরাগীর সামনে চোখের জল ধরে রাখতে পারেননি থলপতি।

তিনি জানান, এই সিদ্ধান্ত হঠাৎ নয়, দীর্ঘদিনের ভাবনাচিন্তার ফল। বিজয়ের কথায়, “মানুষ আমাকে দেখতে সিনেমা হলে আসে। এবার তাঁদের পাশেই দাঁড়াতে চাই।”

অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠার অভিজ্ঞতাই আগামী দিনে জনসেবার কাজে লাগাতে চান তিনি।

ছোট স্বপ্ন নিয়ে শুরু করা যাত্রা যে অনুরাগীদের ভালোবাসায় এতদূর পৌঁছেছে, সে কথাও আবেগের সঙ্গে স্মরণ করেন দক্ষিণী তারকা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










