২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ ডিসেম্বর, ২০২৫; নতুন বছর শুরুর মুখে শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। উত্তরবঙ্গে বর্ষবরণের রাতে তুষারপাতের সম্ভাবনার খবরে খুশি পর্যটকরা।

সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট চোখে পড়েছে। বহু জায়গায় দৃশ্যমানতা নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়, যার জেরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম।

রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে ২৪ ঘণ্টা পর তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










