২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ জানুয়ারি, ২০২৫; ফের অসুস্থ কংগ্রেসের প্রবীণ নেত্রী সনিয়া গান্ধী। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে রুটিন চেকআপে এসেছিলেন তিনি। সেই সময়েই তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে নেওয়া হয়।

কংগ্রেস নেত্রী এক চেস্ট স্পেশালিস্টের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










