রাজ্য চাইলে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী, NIA তদন্তের রাস্তাও খোলা রাখল হাইকোর্ট! কড়া বার্তা জেলা প্রশাসনকে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ জানুয়ারি, ২০২৬ ; মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। ৩০ ঘন্টা ধরে বেলডাঙায় নৈরাজ্য, মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

ফোর্সের ব্যবহার নিয়ে বিপরীত আচরণ করছে রাজ্য ও কেন্দ্র। রাজ্য সরকার চাইলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে।‌

মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙায় মোতায়েন করা যেতে পারে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হলে সেই বাহিনী দেবে কেন্দ্র।

জনগণের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্যকে।

জনগণের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করতে হবে মুর্শিদাবাদের পুলিশ সুপার ও জেলাশাসককে।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকার চাইলে NIA তদন্তের নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें