২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২০ জানুয়ারি, ২০২৬; ভরা মাঘে শীতের ঝাঁঝ কার্যত উধাও। জানুয়ারির শেষ লগ্নে বাংলার আবহাওয়ায় বড়সড় বদল লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে কল্যাণীতে—১০.৫ ডিগ্রি।

দিনের বেলায় চড়া রোদে কনকনে ঠান্ডার আমেজ আর টের পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়ছে এবং আগামী সাত দিনে তাতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

পশ্চিমের কয়েকটি জেলায় ভোর ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও আগের মতো হাড়কাঁপানো ঠান্ডা আর ফিরছে না। বছরের শুরুতে যে রেকর্ড-ভাঙা শীতের দাপট দেখা গিয়েছিল, তার পুনরাবৃত্তির সম্ভাবনাও আপাতত নেই।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










