২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৫ জানুয়ারি, ২০২৬; প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই কি শুরু হল শীতের সেকেন্ড ইনিংস? কলকাতা ও দক্ষিণবঙ্গে দুপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোর ও রাতের দিকে শীতের দাপট এখনও টের পাচ্ছেন মানুষ।

শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫° সেলসিয়াস, কলকাতায় ১৪.১°।

উত্তরবঙ্গের সমতলেও শীত জাঁকিয়ে—দার্জিলিঙে পারদ নেমেছে ৪° সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি হয়েছে, ফলে দৃশ্যমানতা কমতে পারে। আগামী সাতদিন রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

সরস্বতী পুজোর দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮° এবং সর্বনিম্ন ১৪.৫° সেলসিয়াস।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










