ফের স্বাভাবিকের নীচে নেমে গেল কলকাতার তাপমাত্রা! ঠান্ডা কি আবার বাড়তে পারে? কী পূর্বাভাস

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ ফেব্রুয়ারি, ২০২৬; জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির প্রথম দিন। তবে তাপমাত্রা বেশ খানিকটা কমে গেল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।

এক ধাক্কায় স্বাভাবিকের নীচেও নেমে গিয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখনও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

কুয়াশা থাকবে দক্ষিণেও। মাঘ শেষ হতে এখনও দেরি আছে। তবে কি ফের ঠান্ডা বাড়তে পারে? বিদায়বেলায় শীতের প্রত্যাবর্তন হবে? তেমন কোনও সম্ভাবনা অবশ্য এখনই দেখতে পাচ্ছেন না আবহবিদেরা।

তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত আর নেই। গত শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গিয়েছিল। শনিবার কিছুটা কমে তা হয়েছিল ১৬.২ ডিগ্রি।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম।

ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও কলকাতায় দিনভর আকাশ পরিষ্কার এবং মেঘমুক্তই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें