হাওড়ার পিলখানায় প্রোমোটার সৌফিক খানকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬; হাওড়ার পিলখানায় প্রোমোটার সৌফিক খানকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল কলকাতার জোড়াসাঁকো থানার অন্তর্গত কলাবাগান এলাকার বাসিন্দা।

ধৃত ৩২ বছর বয়সি মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না ও দিলদার হোসেন বউবাজার এলাকার বাসিন্দা।

বুধবার গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং গোলাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জোড়াসাঁকোর গোপন আস্তানা থেকে এই ৩ জনকে গ্রেফতার করে।ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,সৌফিক খানকে খুনের পরে হারুন খান এবং রোহিত হোসেন জোড়াসাঁকোয় মহম্মদ বিলালের কাছে আশ্রয় নেয়।

২ মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনের কাছে নিয়মিত যাতায়াত ছিল ধৃত ৩ জনের।

এখনও অধরা ২ মূল অভিযুক্ত আততায়ীর খোঁজ পেতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें