২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ই মার্চ, ২০২৬ ; মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আজ অর্থাৎ বুধবার দুপুরবেলা নাগাদ মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন লাগে। চোখের নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান।

জানা যাচ্ছে, প্রথমে একটি রেস্তরাঁয় আগুন লাগে। সেখান থেকে পাশের একটি মিষ্টির দোকান ও পরপর লাগোয়া দোকানে আগুন লেগে যায়।

জানা যাচ্ছে, মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন লাগার ঘটনা খুব কম সময়ের মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের চেহারা নেয়।

ভয়ে, আতঙ্কে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারপাশ।

আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, কয়েক মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










