বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে ভারতের স্টার ক্রিকেটার! আসরে চাহাল-ডান্স শুরু, আসতে পারেন..

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৩ই মার্চ, ২০২৬; বিয়ের সানাই বেজে গিয়েছে! রাত পোহালে শুধু চারহাত হবে এক! বিশ্বকাপের পর এবার বিয়ে সেরে ফেলতে চলেছেন ভারতের স্টার স্পিনার কুলদীপ যাদব। উত্তর প্রদেশের এই ক্রিকেটারের বিয়ে হচ্ছে তাঁরই দীর্ঘদিনের সঙ্গীনি বংশিকার সঙ্গে।

বিয়ের আসর ঘিরে ইতিমধ্যেই জমজমাট নাচ গান শুরু! পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের স্পিন বোলিং অ্যাটাকের কুল-চা জুটির চাহাল।

কুলদীপের বিয়ের গায়ে হলুদে চাহালের নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল! তবে খবর এই বিয়ের চাঁদের হাটে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার জুটি রো-কোও হাজির হতে পারেন!

কুলদীপের বিয়ের আসর বসেছে মুসৌরিতে। মুসৌরির বিখ্যাত স্যাভোয় হোটেল ইতিমধ্যেই সেজে উঠেছে কুলদীপের বিয়ে উপলক্ষ্যে। বিয়ের আসর ১৪ মার্চ।

তার আগে, আজ হয়ে গিয়েছে গায়ে হলুদ। আগামীকাল বসছে বিয়ের আসর। বেশ কিছু রিপোর্ট বলছে, মুসৌরিতে, কুলদীপের বিয়ের আসরে, রোহিত শর্মা পৌঁছতে পারেন।

এছাড়াও জানা যাচ্ছে, বিয়ের আসর মাত করতে, পৌঁছে যেতে পােরন বিরাটও। তাঁরা দুজনেই সস্ত্রীক আমন্ত্রিত বলে খবর। এদিকে, আজ কুলদীপের গায়ে হলুদের অনুষ্ঠানে কুলদীপকে নিজের হাতে হলুদ লাগিয়ে নেচে মাতোয়ারা হন চাহাল।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें