২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৩শে মার্চ, ২০২৬; চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।

সম্প্রতি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার।

আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়।

শুনানি শেষে আদালত কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখে। তবে রাজ্য সরকারকে মামলাটি তুলে নিতে বলা হয়।

তবে মামলার শুনানিতে এদিন একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজ্য সরকার গাফিলতি করেছে বলেও পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










