‘ফর্ম ৬ ফিলআপ করে ভিনরাজ্যের ভোটারদের যুক্ত করছে’, কমিশনের বিরুদ্ধে অভিযোগ অভিষেকের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ মার্চ, ২০২৬ ; ফর্ম ৬ ফিলআপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে।

বাংলায় চলা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর অভিযোগ, বস্তা ভর্তি ফর্ম ৬ নিয়ে কমিশনে ঢুকেছিলেন কয়েকজন। আর তা দপ্তরে পেটি করে করে রাখা হয়েছে। এই বিষয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করারও চ্যালেঞ্জ ডায়মন্ড হারবারের সাংসদের।

শুধু তাই নয়, এই বিষয়ে নেতাকর্মীদের কমিশনের দপ্তরে কড়া নজর রাখারও নির্দেশ দেন তিনি।

বিশেষ করে যতদিন ফর্ম ৬ জমা দেওয়ার কাজ চলবে এই নজরদারি রাখার বার্তা তাঁর।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें