২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ এপ্রিল, ২০২৬ ; একটা সময় তিনি ছিলেন ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য। পরে সেখান থেকে বিধায়ক হন। এমনকী রাজ্যের মন্ত্রিপদও পান।

একাধিক গুরুত্বপূর্ণ পদের সদস্য ছিলেন। আম জনতা উন্নয়ন পার্টির বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবীর, বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হয়েছেন।

এমনকী, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, রাজ্যের প্রধান তিন রাজনৈতিক দলেও ছিলেন। একটা সময় হুমায়ুন ছোট ব্যবসা করতেন।

সেই ব্যবসা এখন অনেকটাই বড়। এছাড়াও বিবিধ আয়ের উৎস রয়েছে তাঁর। কিন্তু সব মিলিয়ে হুমায়ুনের সম্পত্তি কত? তাঁর স্ত্রীই বা কতটা ধনী?

বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলাশাসকের দপ্তরে রেজিনগর ও নওদা বিধানসভার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সেখানেই রয়েছে তাঁর যাবতীয় সম্পত্তির খতিয়ান।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










