শুটিংয়ে চাই সুরক্ষা, রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে টলিউডের কলাকুশলীরা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ এপ্রিল,২০২৬ ; তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আর্টিস্ট ফোরামের।

শুটিংয়ের নিরাপত্তা নিয়ে সরব কলাকুশলীরা। রবিবার বিকেল পাঁচটার সময় আর্টিস্টস ফোরামের বিভিন্ন শিল্পীদের টেকনিশিয়ান্স স্টুডিয়োতে ডেকে পাঠানো হয়।

আর্টিস্ট ফোরামের জরুরি বৈঠকে টেকনিশিয়ান স্টুডিওতে এসেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামাল সহ আরও অনেক শিল্পী।

ফেডারেশনের সঙ্গে আর্টিস্ট ফোরামের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ফোরামের জেনারেল সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায়।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें