রাজ্য জুড়ে গ্রীষ্মের তীব্র দাবদাহের পূর্বাভাস

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১১ই এপ্রিল, ২০২৬ ; চৈত্রের শেষলগ্নেই ঘাম ঝরতে শুরু করল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা।

সকাল থেকেই দেখা দিয়েছে রোদের তেজ। আগামী কাল, সোমবার থেকে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতে দাবদাহ দেখা যাবে বলেও খবর। বাকুড়া, পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইভাবে তাপমাত্রার পারদ বাড়বে। সেই কথা জানিয়েছে হাওয়া অফিস।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment