নওশাদকে হারাতে বিজেপি-তৃণমূল সেটিং! ভাঙড়ে গেরুয়া প্রার্থীর বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক শওকত মোল্লার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৪ এপ্রিল, ২০২৬; ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে মঙ্গলবার সকালে হঠাৎ হাজির হলেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।

এমনকী বিজেপি প্রার্থীর মা শওকতের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করলেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি-তৃণমূল সেটিংয়ের অভিযোগ তুলেছে আইএসএফ ও সিপিএম। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছেন শওকত।

ভোটের মুখে রাজ‍্যজুড়ে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব একে অপরকে তুলোধনা করতে ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়কে আক্রমণ করছেন।

পালটা আক্রমণ শানাচ্ছেন মমতা-অভিষেকও। এই পরিস্থিতিতে এক অন্য চিত্র ধরা পড়ল ভাঙড়ে। মঙ্গলবার সাতসকালে হঠাৎ বিজেপি প্রার্থী জয়ন্তর বাড়িতে চলে যান শওকত।

দুই প্রার্থীর মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। প্রার্থীর মা শওকতকে আশীর্বাদও করেন। এর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে সেটিংয়ের অভিযোগ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें