দীর্ঘ গরমের মধ্যেও জারি বৃষ্টির সতর্কতা, কোন্ কোন্ জেলায় হবে বৃষ্টি ?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৮ এপ্রিল, ২০২৬ ; আজ থেকে আরও পারদ চড়তে চলেছে দক্ষিণবঙ্গের। বাড়বে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত আর্দ্রতাও।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চারদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

পরবর্তী তিনদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আজ, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমান) হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ওই জেলাগুলিতে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত আর্দ্রতা অত্যন্ত বেশি থাকবে। তারইমধ্যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें